পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। এতে সভাপতিত্ব এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামান।
আনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি। আগামীতে তারা আরও ভালো করবে।
সংবর্ধনা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, কেজি সোসাইটি পার্বতীপুর সভাপতি শহিদুল ইসলাম বাবলা, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানের নুসরাত জাহান রাইসাসহ আলোচনা সভা শেষে ৫২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।
আয়োজকেরা জানান, মেধাবী শিার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০১৮ সালে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল একাডেমিক কার্যক্রম শুরু করে। শিশু থেকে দশম শ্রেণির শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









