ভোলার লালমোহন উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে সকল দপ্তরকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









