শিশুশ্রম নিরসন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে পিরোজপুরে সচেতনতামূলক কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ‘ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা’ ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হয়।
পাশাপাশি ভবিষ্যতে কোনো শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং শিশুশ্রমে যুক্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









