প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম ফকিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
দেশব্যাপী এই বিশেষ অভিযানের মাধ্যমে তাড়াশ উপজেলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









