রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে দুই ফলের দোকানকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। অভিযানকালে কয়েকটি ফলের দোকানে ফলের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য- যেমন কেক, চিপস ও মিষ্টি- বিক্রি করতে দেখা যায়।
ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় অপরাধ আমলে নিয়ে দুটি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









