মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা, স্থানীয় আল হেরা একাডেমির শিক্ষক নাজমুল ইসলাম নিয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আরেক জনের মৃত্যুর সংবাদ ফেইসবুক পুষ্টে লিখার ৫ ঘন্টার মধ্যে তিনি নিজেও না ফেরার দেশে চলে গেলেন।তিনি নিজেও জানতেন না যে এর পর তাহার মৃত্যু হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারী) সকালে চাচাতো ভাইয়ের লাশ আনতে সিলেট যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন তিনি। এসময় চালকসহ প্রাইভেট কারে থাকা অন্য দুজন যাত্রীও মারাত্মক আহত হয়েছেন। তারাও অনেকটা আশংকাজনক অবস্থায় আছেন। আকস্মিক এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাজমুল ইসলাম নিয়াজ প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের মেঝো ভাই।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









