পিরোজপুরের নেছারাবাদে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস)” শীর্ষক কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি ও পুষ্টি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার রওশন সুলতানা, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক, নেছারাবাদ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









