বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪১ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৯:৪১ পিএম

ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকারের (৩৫) মরদেহ উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মরদেহ হস্তান্তর করে কুলাউড়া থানা পুলিশ। বিষয়টি দৈনিক এদিনকে নিশ্চিত করেছেন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে নিখোঁজ ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের বাসিন্দা নিখোঁজ নিত্যানন্দ মালাকারের (৩৫) মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় উভয় দেশের স্থলবন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রা/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.