ময়মনসিংহের ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নজরুল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমী কলেজ ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ার এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার। এ সময় আরও বক্তব্য দেন ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও রামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।
অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









