নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা সইতে না পেরে সোহরাফ (৮০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাজিপুরদিয়ার নতুন পাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাফ ওই গ্রামের মৃত আকছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ সোহরাফ দীর্ঘদিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন। সার্বক্ষণিক অসুস্থ থাকার কারণে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘটনার দিন রাতের কোনো এক সময়ে তিনি নিজ শয়নকক্ষের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, সংবাদ পেয়ে আমি এবং এসআই মোঃ আব্দুল মালেকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করে মৃতব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে কাফন দাফনের জন্য হস্তান্তর করা হয়।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









