গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা এলাকায় পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের মধ্যে উপুড় হয়ে পড়া মরদেহ দেখে পুলিশে খবর।
পুলিশ গিয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত করার পর তার মৃত্যুর কারন জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









