দিনাজপুরের বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে যমুনা নদী ও ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন উপজেলা পরিষদ চত্বরের ময়ূরাক্ষী পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
কার্যক্রমে অংশ গ্রহণ করেন, থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা রকিবুল হাসান প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ) জানান, বিরামপুরের শাখা যমুনা নদীর মোন্নাপাড়া বিজ্র ও ঘাটপাড় ব্রিজ এবং উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে সরকারি রাজস্ব অর্থায়নে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা সরবরাহ করেছে বিরামপুরের চরকাই সরকারি মৎস্য পোনা উৎপাদনকারী খামার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









