সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী কাশবন থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়ায় উপজেলায় অবস্থিত এসআরবি-১২ এর সদর কোম্পানিতে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবার চায়না বাঁধ এলাকায় কাশবনের ভেতরে এসআরবি-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









