নারায়ণগঞ্জের আড়াইহাজারে উন্মুক্ত জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অত্র উপজেলার ৬টি জলাশয়ে মোট ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া, সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, মৎস সম্প্রসারণ কর্মকর্ত মো. আমিনুল হক মিয়াজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহা্ম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









