নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, খুন মামলায় ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৩ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তাররা হলেন- মো. ইকরামুল হক (৪৫), শাহ পরান (৩৮) ও মো. মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।
মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন- মো. আশিকুল ইসলাম আশিক (২৭), মো. আকতার হোসেন বাবু (৪৪) ও মো. রাসেল (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
খুন মামলায় গ্রেপ্তাররা হলেন - মো. আমির হোসেন (৫৮) ও মো. শাহিনুর ইসলাম (৩০)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন ভূঁইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি দেওয়ান আরজুকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









