গরম থেকে রেহাই পেতে টেবিল ফ্যানটি চালু করতে গিয়ে লামিয়া খানম (২৬) এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ার উত্তর হিরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লামিয়া খানম উপজেলার উত্তর হিরণ গ্রামের হুমায়ুন খানের স্ত্রী। তিনি দুইটি কন্যা সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নিজ বসতঘরে মাল্টিপ্লাগে সংযুক্ত টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু বলেন, ‘‘হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।’’
তিনি আরো বলেন,‘‘ বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









