স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে ছোট্ট একটি ঢোপঘরকে অবলম্বন করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন লালপুরের মাতুয়ারা বেওয়া। লালপুর-বিলমাড়ীয়া সড়কের চকবাদকয়া মোড়ে রাস্তার পাশে এই দোকানে পথচারীদের কাছে চা-বিস্কুট বিক্রি করেই চলছে তাঁর সংসার।
দোকানে বসে চা খাওয়ার সুযোগ না থাকায় ক্রেতারা দাঁড়িয়ে কেনাকাটা করতেন। তাঁর এই কষ্টের খবর পেয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাশে দাঁড়ায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আনেজ উদ্দিন পথচারীদের বসার স্থান তৈরির জন্য ঢেউটিন, সিমেন্টের খুঁটি ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় বিলমাড়ীয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বসতি ও ব্যবসার সুযোগ ছোট হলেও এই চায়ের দোকানটিই মাতুয়ারার স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার একমাত্র মাধ্যম। নতুন এই সুবিধায় পথচারীদের যেমন স্বস্তি মিলবে, তেমনি মাতুয়ারার আয় বৃদ্ধি পেয়ে একা হাতে সংসার সামলানোর সংগ্রাম কিছুটা সহজ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









