জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কবিতা পাঠের আসর এর আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আবৃত্তি অঙ্গন কমলগঞ্জ’-এর উদ্যোগে এই কবিতা পাঠের আসর এর আয়োজন করা হয়।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
আবৃত্তি অঙ্গন এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন,সাধারণ সম্পাদক আহমেদুজ্জান আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি অঙ্গন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
কবিতা পাঠের আসরে উপজেলা সদরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন, ১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন সহ ২০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার হিসাবে কাজী নজরুল ইসলাম এর বই তুলে দেন।
নজরুল চর্চা ও শিক্ষার্থীদের মননশীল বিকাশে আবৃত্তি অঙ্গনের এমন উদ্যোগ স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। এসময় আবৃত্তি অঙ্গন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









