আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর শুরু হবে ম্যাচটি।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক।
অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বোলিং বিভাগে রয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
এ ছাড়া অফ স্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে দলের সঙ্গে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে এটি হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৯ অক্টোবর থেকে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









