‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিনিউটি সেন্টারে ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাস ও মোর্শেদ আলম মো. মিজান ও ফাতেমা বেগম চৌধুরী বিউটি'র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল্লাহ।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষপর্বে সংগঠনের নতুন কমিটিতে রানা আচার্য্যকে সভাপতি ও ফয়জুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি বিন্টু কুমার দাস, সহ-সভাপতি মোহিত দেবনাথ, সজিব চন্দ্র দাস, সত্যেন্দ্র চন্দ্র তরপদার, ফাতেমা বেগম চৌধুরী বিউটি, মোছা. খালেদা বেগম, মোছা. রাবেয়া আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুজ জহুর, মো. কামরুজ্জামান, সুলতান আহমদ, মলয় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মোর্শেদ আলম মো. মিজান, সহ-অর্থ সম্পাদক হেমন্ত কুমার দাস, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা, সহ-মহিলা সম্পাদিকা ফারজানা জান্নাত, মাহবুবা রহমান, সাহিত্য ও প্রকাশনা প্রাণতোষ কুমার দাস, সহ-সাহিত্য ও প্রকাশনা বাপ্পু কুমার দাস, প্রচার সম্পাদক অনুজ কান্তি দাস, সহ-প্রচার সম্পাদক নিবাস তালুকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কংকন শ্রী তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীনা রাণী শার্মা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, ডেইজি তালুকদার, আইন সম্পাদক সম্রাট মিয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু তাহের সানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈকত দাস, প্রাথমিক শিক্ষা মান্নোয়ন বিষয়ক সম্পাদক শাহনাজ ফেরদৌসী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আবু সাঈদ সরদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মানিক দেবনাথ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার, প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









