শ্রীনগরে হাত-পা বাধা অজ্ঞাত একা পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দুপুর বারটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন কেসি রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তীব্র দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে রাস্তের পাশের ঝোপের আড়ালে অর্ধগলিত লাশটি দেখে তারা পুলিশকে খবর দেয়। শ্রীনগর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অজ্ঞাত পুরুষের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কালো প্যান্ড ও টিশার্ট রয়েছে। হাত-পা পেছন মোরানো এবং রশি দিয়ে বাধা।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, ধরনা করা হচ্ছে লাশটি ৩-৪দিন আগে ফেলে রাখা হয়েছে। আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









