গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকাগামী ওয়েকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে পাশাপাশি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









