ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর পিতা মো. আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
বুধবার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সহযোদ্ধা জাহাঙ্গীর হোসেন পাপ্পুর পিতার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের সঙ্গে যুবদল পরিবারও গভীরভাবে সমব্যথী।
মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের জান্নাতুল ফেরদাউস কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি ও ধৈর্যধারণের তৌফিক দানের জন্য প্রার্থনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









