মৎস্য অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসেবে রাজস্ব বাজেটের আওতায় চট্টগ্রামের রাউজানের ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ মেম্বার, সৈয়দ মনঞ্জুরুল আলম মঞ্জু।
কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি সরকারি খাস পুকুর, ১০টি মসজিদ ও মাদ্রাসার পুকুর এবং মন্দিরের পুকুরে ২৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, ‘‘দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









