ময়মনসিংহ মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর অনুকূলে ৫ শত টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা চর্চার জন্য ফুবটল, ভবিবলসহ ক্রিকেট সরঞ্জামাদি দেওয়ারও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে সাধারণ ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওয়রিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘‘আমি কৃষকের সন্তান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় জনগণের সমর্থনে এমপি হয়েছি। কিন্তু একটি কৃষক পরিবারের সকল কাজ এবং পরিবেশের সঙ্গে আমার শৈশব, কৈশর ও যৌবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি জানি একটি কৃষক পরিবারের সন্তান কত কষ্ট করে লেখাপড়া করে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মা-বাবা কী কষ্ট করে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় অচিরইে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্বার্থে একটি বহুতল ভবন বরাদ্দের ব্যবস্থা করা হবে।’’
ওয়রিয়েন্টশন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সোহেল রহমান। এ সময় প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি আব্দুর রব আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সৈয়দ সাইদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুমন্ত কুমার সাহা রায়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









