রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেন্টমার্টিনে ট্রলারসহ ৯ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

সেন্টমার্টিনে ট্রলারসহ ৯ জেলে উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার একটি ফিশিং ট্রলার সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ট্রলারসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রপথে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় তাদের টহল ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তাহজীবুল/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.