নাটোরের বাগাতিপাড়ায় ৩ পিস ইয়াবাসহ শাহাদৎ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহাদৎ হোসেন উপজেলার উত্তর কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় যোগীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শাহাদৎ হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাহাদৎ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









