বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় পটুয়াখালীর দুমকিতে আনন্দ মিছিল ও বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি সহ-সভাপতি ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জাফর হাওলাদার, সদস্য সচিব ফারুক হাওলাদার, উপজেলা মৎস্য দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি সরকার গঠন করায় আনন্দ প্রকাশ করেন এবং দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









