নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সফিকুর রহমান হিমেল, আব্দুর রহমান বাবু, রাশেদুল ইসলাম বাবু, জহুরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইমসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজুল ইসলাম সাথী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









