রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ককটেলসদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে এলাকাটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তিরা ককটেলসদৃশ বস্তু রেখে গেছে।
হাসান মুহতারিম বলেন, ঘটনাস্থলে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা করার পর বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে পারবেন।
এর আগে সোমবার বিকেলে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









