রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতের পৃথক স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা প্রথমে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, সমুদ্রসৈকতের আলাদা দুটি স্থানে জোয়ারের স্রোতে মরদেহ ভেসে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মরদেহগুলোর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.