ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টম্বর) দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সুজন মিয়া উপজেলার মান্দারবাড়িয়া ইউপির শ্রীরাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মহেশপুর থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিত্বে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজাদ রহমান জানান,দন্ডপ্রাপ্ত আসামিকে য়থাযথ আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









