দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সাড়ে ১০টার দিকে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা সকালে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা ঐ দুই শিশুকে ডোবা থেকে ডাঙ্গায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয় এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









