‘আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে’ স্লোগানে দ্বি-বার্ষিক সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঝিনাইদহ জেলা শাখা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজ ক্যাম্পাসে আয়োজিত জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সাংস্কৃতিক সংগঠক দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং শারমিন জোয়ার্দ্দারের সঞ্চালনে সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অশোক সাহা ও কেন্দ্রীয় প্রশিক্ষক স্টীভ তুর্য হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঝিনাইদহ শাখার সভাপতি প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক ও শারমিন জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি দিলীপ ঘোষ, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, সম্পাদকমন্ডলীর সদস্য ইমন কল্যান, মো. শফিকুল আলম, আবু তোয়াব অপু, লিপি দাস, সতী শিকদার ও নির্বাহী সদস্য কাজল বিশ্বাস, টিউলিপ, প্রদীপ অধিকারী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









