রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত।

তিনি বলেন, ‘অবৈধ কারেন্ট জাল ব্যবহার দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল ব্যবহারের ফলে ডিমওয়ালা মাছ ও ছোট মাছ নির্বিচারে ধ্বংস হয়, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও জেলেদের ভবিষ্যৎ জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’

টেকনাফ থানাধীন লামার বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে তিনটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়।

তাহজীবুল/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.