ডেঙ্গুর বিস্তার রোধে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. মাহবুব হাসানের নির্দেশনায় ভূঞাপুর রেলওয়ে স্টেশন চত্বর, পশ্চিম ভূঞাপুর এলাকার বিভিন্ন মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জয়নুল আবেদিন লাল মিয়ার নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, "ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।"
ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









