দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান মুন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে আর ও এক জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার খয়ের পুকুর হাট-টেক্সেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মুন উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের আরিফুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খয়ের পুকুর হাট-টেক্সেরহাট সড়কে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মনিরুজ্জামান মুন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সাজ্জাদ হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।
পার্বতীপুর মডেল থানার ওসি আঃ ওয়াদুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









