ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠি শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩ অক্টোবার) দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন, এনডিসি উবায়দুর রহমান সাহেল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমিয়ে না রাখার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না এডিস মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদেরও নিয়মিত সচেতন থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









