দীর্ঘ ২৩ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪ নম্বর মাওহা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন হয়।
সম্মেলন ঘিরে বিকেল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন। ব্যানার, ফেস্টুন, রঙিন গেঞ্জি ও টুপি পরিহিত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









