পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুজ্জামান, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুব উল আলম, প্রধান শিক্ষক আলহাজ সাইদুর রহমান, প্রধান শিক্ষক রতন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম।
এর আগে শিক্ষকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেকেন্দার আলী, ভাঙ্গুরা বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদরুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









