বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের মিঠুন আকন (২৫) এবং মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ চলবল এলাকার লিঙ্কন জয়ধর (২৫)।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









