রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

চিরিরবন্দরে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আমতলী বাজার এলাকায় আহাদ পরিবহন–এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জুনাইদ হাসান জিসান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নিহত জুনাইদ হাসান জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা দিনাজপুর–ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আহসান হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.