বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আসন্ন ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে চলে এসেছে। মানুষ মুখে যে যাই বলুক না কেন, মনে মনে তারা দাঁড়িপল্লাকে ভোট দেয়ার নিয়ত করে রেখেছে।
নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে, আর ভোটাররা যদি নির্বিঘে ভোট দিতে পারে, তাহলে আমাদের ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে বলে আশা করছি। বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মাঝে সীমাবদ্ধ নয়, এটি এখন কেন্দ্রের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, আমাদের নজর এখন ঠাকুরগাঁওয়ে, আমরা কেন্দ্র থেকে নিয়মিত সকল বিষয়ে পর্যবেক্ষণ করছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। আশপাশের জেলা গুলোর নেতাকর্মীরা আসবেন। তাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জনের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবেন।
নির্বাচনের দিন যে কোন মূল্যে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে উল্লেখ করে মাওলানা আব্দুল হালিম আরো বলেন, ভোটররা তাদের মূল্যবান ভোট দিবে। সেটি যেন কোন অবস্থাতেই আমাদের ভোট কেউ ছিনতাই করতে না পারে। শুধু তাই নয়, কেন্দ্রেে ভিতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরকেউ সজাগ থাকতে হবে, যেন ভোট গণনায় কোন জালিয়াতি করতে না পারে। আামদের নিশ্চিত বিঝয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে।
এ সময় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









