পাবনার বেড়া উপজেলায় বসতঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে মোছাঃ জোতি খাতুন (১৭) নামের এক নববিবাহিতা গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (৭অক্টোবর) সকালে উপজেলার নতুন পেচাকোলা গ্রামে স্বামীর বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জোতি খাতুন ওই গ্রামের মো.জোবায়েরের কন্যা এবং মো. আরিফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সকলের অজান্তে জোতি খাতুন নিজ স্বামীর বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়।
বেড়া মডেল থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।ঘটনার দিন সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









