সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা সহকারী শিক্ষক সমিতি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ (মাস্টার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক কবি সালাহ উদ্দিন মিঠু, ইউআরসি (ইউপিইটিসি) ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রাব্বি জাহান এবং সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন। নবাগত শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো. হুমায়ুন কবির ও মো. জেবুল মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত ৭৮ জন সহকারী শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।

বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা প্রশি মোরশেদুর রহমান, শংকর চন্দ্র নাথ, শহীদুর রহমান, নুর আহমদ, আতাউর রহমান, মনিবুর রহমান, নীলকান্ত দাস, শুভাসিন্ধু দে, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, শাহ আলম, তানভির ইসলাম, সুমি বেগম, সুমা বেগম, সোনিয়া বেগম মিলি, শিপা আক্তার, মাহবুব শাকিল, নৃপেশ তালুকদার, দীপক দাস, রাজন সূত্রধর, জাহাঙ্গীর হোসেন, বিজয় দাসসহ সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নবনিযুক্ত শিক্ষকমণ্ডলী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সুনাগরিক গড়ার রূপকার। নবীন শিক্ষকরা তাদের মেধা ও সততা দিয়ে জগন্নাথপুরের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









