সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বইছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯টি মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর উল্লাপাড়া উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে সর্বমোট ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবার সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এর আগে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হলেও, এ বছর তা বাড়িয়ে মণ্ডপপ্রতি ৬০০ কেজি করে জিআর (GR) চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









