পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে চাটমোহর পৌরসদর ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিলচলন ইউনিয়নের বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আলামিন ইসলাম (৩০) এবং বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২)। তাদের মাদক সেবনের দায়ে আটক করা হয়।
এ ছাড়া চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুককে (৪২) মাদকদ্রব্যসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। আলামিন ইসলাম ও রুবেল হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মাদকদ্রব্যসহ আটক কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









