সিলেটের গোলাপগঞ্জে সাইবার সুরক্ষা আইনে আবুল হোসেন বাদশা (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১৩ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী মোড়ে অবস্থিত একটি মুরগির দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন বাদশা গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের আব্দুল জলিল ওরফে আওয়া মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









