ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় নির্মাণাধীন একটি ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। ইটভাটাটি চালু হওয়ার আগেই অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে নির্মাণাধীন ইটভাটাটির প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় সেটি ভেঙে দেওয়া হয়। ইটভাটাটির মালিক মারুফ। তাঁর মালিকানায় এইচএমবি নামে আরও একটি ইটভাটা রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, এ বছর কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। তাই অবৈধভাবে নির্মাণাধীন ইটভাটাটি চালু হওয়ার আগেই ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









