পটুয়াখালীর দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনুমতি ছাড়া ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে গণঅধিকার পরিষদের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন রাড়ী ও সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার।
জেলা শাখার দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় অনুমোদন ছাড়া ইউনিয়ন কমিটি গঠন করায় তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ঘোষিত কমিটিগুলো বাতিল করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃলিয়ার হোসেন হাওলাদার বলেন, গঠনতন্ত্র মেনেই দুই ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









